আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“ নিজের সম্প্রদায়ের সঙ্গে গদ্দারি”-রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবীরকে কড়া আক্রমণ অভিষেকের

Published on: April 11, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ১১ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নিজেদের সম্প্রদায়ের মানুষের সঙ্গেই “গদ্দারি” করেছেন হুমায়ুন এবং আবেগ নিয়ে রাজনীতি করছেন।

শনিবারের সভায় অভিষেক বলেন, “হুমায়ুন কবীরের ভিডিও সত্য না মিথ্যা, তা তদন্তে প্রমাণ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তাঁর নিজের লোকজনই তাঁর পাশ থেকে সরে যাচ্ছেন?” সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও এর জেরে হুমায়ুনের দলেই ভাঙন দেখা দিয়েছে বলে দাবি তৃণমূলের।

অভিষেকের বক্তব্য, ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবীরের দল থেকে একাধিক নেতা সরে গিয়েছেন, এমনকি আহ্বায়করাও পদত্যাগ করছেন। পাশাপাশি, আসাউদ্দিন ওয়েইসির-এর দল এআইএমআইএম-এর সঙ্গে যে জোট হয়েছিল, সেটিও ভেঙে বেরিয়ে এসেছে বলে তিনি দাবি করেন।

হুমায়ুন কবীর অবশ্য পালটা অভিযোগ করেছেন, ওই ভিডিও ‘ফেক’ এবং তৃণমূলের চক্রান্ত। তবে অভিষেকের কটাক্ষ, “নিজেদের দলের লোককেই বোঝাতে পারছেন না, আর সংবাদমাধ্যমে বলছেন এআই তৈরি ভিডিও!”
সভা থেকে অভিষেক আরও দাবি করেন, সংখ্যালঘু ভোট ভাগ করানোর জন্য বিজেপির সঙ্গে হুমায়ুনের গোপন সমঝোতা হয়েছে বলেও অভিযোগ উঠেছে, যদিও সেই দাবি নিয়েও বিতর্ক রয়েছে।

পাশাপাশি, অতীতে হুমায়ুন কবীরের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, তৃণমূল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না।

মুর্শিদাবাদের মানুষদের উদ্দেশ্যে তিনি আবেদন করেন, “এই জেলায় তৃণমূলকে শক্তিশালী করতে হবে। ২২টি আসনেই জেতাতে হবে।” তাঁর কথায়, তৃণমূল দুর্বল হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষেরই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment