আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গায় দোকানে ঢুকে পড়লো ছোটো চার চাকা গাড়ি, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Published on: May 18, 2026
---Advertisement---

মাথাভঙ্গা, ১৮ মেঃ  মাথাভাঙ্গা শহরের শনিমন্দির মোড় এলাকায় রবিবার গভীর রাতে একটি ছোটো চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালক আহত হন। তবে, ঘটনার সময় লোকজন উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

পুলিশ ও স্থানীয়দের জানা অনুযায়ী, রাত আনুমানিক ১ টার দিকে পশ্চিমপাড়া মোড়ের দিকে থেকে দ্রুতগতিতে আসা গাড়িটি বৃষ্টি ও স্লিপার রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি সোজাসুজি ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের জানালা, আসবাবপত্র এবং পণ্যসহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি দোকানের ক্ষতি সবচেয়ে বেশি। দোকান মালিকরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment