আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Published on: January 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর। আগামী ১৬ জানুয়ারি মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে প্রস্তাবিত মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন মাস আগেই এই মন্দির নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই ঘোষণার বাস্তব রূপ দিতে দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে।

মকর সংক্রান্তির পরেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরের মূল উদ্দেশ্যই শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিগাড়া ও আশপাশের এলাকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। নিরাপত্তা থেকে শুরু করে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সব দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বছরের শেষদিকে নিউটাউনে দুর্গাঅঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জানুয়ারি মাসেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে। অবশেষে সেই ঘোষণার দিনক্ষণ প্রকাশ্যে এল।

এই মহাকাল মন্দিরটি মাটিগাড়ায় পর্যটন দফতরের অধীন মোট ৫৪ বিঘা জমিতে নির্মিত হবে। মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। শুধু মন্দিরই নয়, এই প্রকল্পের আওতায় একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কথাও আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই এলাকা পর্যটনের মানচিত্রে নতুনভাবে জায়গা করে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ বিপর্যস্ত হলে একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। সেই সময় দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরই তিনি শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসকে ঘিরে রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment