আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙা পুরসভার উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ, ১২ ওয়ার্ডে বর্জ্যবাহী টোটো উদ্বোধন

Published on: December 22, 2025
---Advertisement---

মাথাভাঙা, ২২ ডিসেম্বরঃ শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল মাথাভাঙা পুরসভা। সোমবার বিকেলে মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে শহরের ১২টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ময়লা আবর্জনা সংগ্রহের জন্য বিশেষ বর্জ্যবাহী টোটো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই টোটোগুলির উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, কাউন্সিলর বিশ্বজিৎ রায়, চন্দ্রশেখর রায় বসুনিয়া সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, এতদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ময়লা সংগ্রহের জন্য মূলত টানা রিক্সার উপর নির্ভর করতে হতো। কিন্তু শহরের বর্জ্যের পরিমাণ বাড়ায় সেই ব্যবস্থা আর যথেষ্ট কার্যকর ছিল না।

এই সমস্যার সমাধানে এবার আধুনিক বর্জ্যবাহী টোটো চালু করা হলো, যা তুলনামূলকভাবে বেশি পরিমাণ ময়লা বহন করতে সক্ষম। ফলে বর্জ্য সংগ্রহের কাজ আরও দ্রুত ও নিয়মিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই টোটো পরিষেবার মাধ্যমে শহরের প্রতিটি বাড়ি থেকে নির্দিষ্ট সময়ে ময়লা সংগ্রহ করা সম্ভব হবে।

পুরসভা জানিয়েছে, এই প্রকল্পের জন্য প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুর প্রশাসনের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় এই নতুন পদক্ষেপ মাথাভাঙা শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment