আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিরঙ্গার ছায়ায় ঐক্যের বার্তা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Published on: August 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ আগস্টঃ দেশপ্রেমের আবেগ, জাতীয় ঐক্য এবং গৌরবের বার্তা ছড়িয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচিকে ঘিরে জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষক, আধিকারিক, কর্মচারী, পড়ুয়া ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয়েছে উৎসবের আবহ।

১০ আগস্ট প্রায় ২০০ জনের অংশগ্রহণে আয়োজিত হয় তিরঙ্গা ওয়াক র‍্যালি। রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে ল’ মোড়, গেস্ট হাউস ও ফিশারি রোড ঘুরে ফের সেখানেই শেষ হয় পদযাত্রা। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, মাথায় তিরঙ্গা ক্যাপ।

পরদিন, ১১ আগস্ট প্রায় ১০০ জনকে নিয়ে আয়োজিত হয় তিরঙ্গা সাইকেল র‍্যালি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে র‍্যালিটি ফিরে আসে মূল প্রাঙ্গণে। শেষে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ পরিবেশনে আরও আবেগঘন হয়ে ওঠে পরিবেশ।

কর্মসূচির আহ্বায়ক ড. প্রদীপ সামন্তের কথায়, ‘‘হর ঘর তিরঙ্গা শুধু কর্মসূচি নয়, জাতীয় গৌরব ও দেশের প্রতি দায়বদ্ধতার উদযাপন।’’ আগামী দিনে বিশেষজ্ঞ বক্তৃতা, দেশাত্মবোধক সাংস্কৃতিক সন্ধ্যা এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment