আলিপুরদুয়ার,২৪ জানুয়ারিঃ অবশেষে জয়গাঁ বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বৌবাজার দ্বিতীয় ভুটান গেট গামী এম জি রোড নির্মাণ কাজ আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল। প্রায় চার কোটি ব্যায়ে এক কিমি বেশি সড়ক নির্মাণ হবে।
এদিন আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা হয় উপস্থিত ছিলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, জয়গাঁ দুই প্রধান অঞ্জু খাতুন, তৃণমূল ব্লক সভাপতি প্রেমা লামা সহ এলাকার ব্যবসায়ীরা।
এলাকার ব্যবসায়ীরা জানান এই সড়কের অবস্থা জরাজীর্ণ আন্তর্জাতিক এই সড়ক অবশেষে নির্মাণ কাজ শুরু হয়েছে আমরা খুশি।
জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই সড়ক নির্মাণ কাজ শুরু হল এতে জয়গাঁ বাসীর সুবিধা হবে।





