আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদা শহরে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার, এক মহিলা-সহ গ্রেফতার পাঁচ

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ মালদা শহরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ইংলিশ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শহরের কুলি পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ধৃতদের হেফাজত থেকে মোট ৫ কেজি ৮০৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতরা হল সামিউল্লাহ মোমিন, জাবিউল্লাহ মোমিন, মাসুম শেখ, সাদিকুল মোমিন এবং পিংকি মাহাতো। তাদের মধ্যে কয়েকজন কালিয়াচক এবং কয়েকজন ইংলিশ বাজার থানার এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ধৃতরা ওই এলাকায় জমায়েত হয়েছিল। তবে ব্রাউন সুগারগুলি তারা কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোন জায়গায় পাচার করার পরিকল্পনা ছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। পুলিশ মনে করছে, এর পিছনে একটি বড় মাদকচক্র সক্রিয় থাকতে পারে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment