শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ সিদ্ধেশ্বরী কালীবাড়ির অন্তর্গত শিব মন্দিরে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মন্দিরে রাখা দান বাক্স চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি পিঠে একটি ব্যাগ নিয়ে এসে দান বাক্সটি নীল প্লাস্টিকে ভরে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক জয়ন্ত সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি।
তিনি আরও জানান, যদি কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেন বা ঘটনার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





