আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘি চত্বরে শুরু হল সাফাই অভিযান হল পৌরসভার উদ্যোগে

Published on: January 20, 2026
---Advertisement---

কোচবিহার, ২০ জানুয়ারি : শহরের সৌন্দর্যায়ন ও পথ চলতি মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘি চত্বরে শুরু হল সাফাই অভিযান। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাগরদিঘি চত্বর দীর্ঘদিন ধরে লতা-পাতা ও আগাছায় ভরে উঠেছিল।

যার ফলে যেমন নষ্ট হচ্ছিল এলাকার সৌন্দর্য, তেমনই সমস্যায় পড়ছিলেন পথ চলতি সাধারণ মানুষ। সেই পরিস্থিতি বদলে দিতে উদ্যোগী হয় কোচবিহার পৌরসভা।আজ কোচবিহার পৌরসভার উদ্যোগে সাগরদিঘি সংলগ্ন চারপাশ জুড়ে শুরু হয় পরিষ্কারের কাজ। আগাছা কাটা, জমে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা ও পরিবেশকে সুন্দর করে তোলার লক্ষ্যে নামান হয় পৌরসভার সাফাই কর্মীদের একটি দল।

এদিন এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার অ্যাক্টিং চেয়ারম্যান আমিনা আহমেদ সহ বেশ কয়েকজন পৌরসভার কাউন্সিলর ও আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।

পৌরসভার অ্যাক্টিং চেয়ারম্যান আমিনা আহমেদ জানান,“সাগরদিঘি কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান। সাধারণ মানুষের সুবিধা ও শহরের সৌন্দর্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাগরদিঘির চারপাশ সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment