আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বামনহাটে আবু তাহেরের হামলা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটেছে ঘটনা

Published on: May 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ মেঃ বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আবু তাহের শেখকে মারধরের ঘটনা নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বিজেপির ৩ নম্বর মণ্ডল সম্পাদক বিকাশ বর্মনের দাবি, আবু তাহের নিজেই স্বীকার করেছেন যে তৃণমূলের লোকজনই তাঁর উপর হামলা চালিয়েছে। বিজেপির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

বিকাশ বর্মন বলেন, আবু তাহের কখনও বিজেপির সদস্য ছিলেন না। বিজেপি বিধায়ক অজয় রায়-এর সঙ্গে ছবি থাকলেই কেউ বিজেপি হয় না, এও কটাক্ষ করে বলেন। তিনি অভিযোগ করেন, ২০২৬ সালের নির্বাচনের আগে আবু তাহের তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

বিজেপির যুব নেতা সুজন বর্মনও এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি, বামনহাটে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment