আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট পরবর্তী হিংসা রুখতে মালদায় ১৫ তারিখ পর্যন্ত মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Published on: May 6, 2026
---Advertisement---

মালদা, ৬মেঃ ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত জেলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি চলবে পুলিশি টহলদারি এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

মূলত ভোট পরবর্তী হিংসা এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে জেলা প্রশাসন।মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানান, জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশে আবেদন করে বলেন, “কোনওরকম প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে জড়াবেন না।

প্রশাসন এ বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, কোনও হিংসার ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, গত কয়েকদিনে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে কিছু ছোটখাটো ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তিনি সকলের উদ্দেশে বলেন, “জেলার সুনাম বজায় রাখুন, কোনওরকম অশান্তিতে জড়াবেন না।”প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment