আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফলের আগেই নাগরাকাটা-মালবাজারে বিজেপি শিবিরে উল্লাস, জয়ের দাবি কর্মীদের

Published on: May 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৩মেঃ নাগরাকাটা ও মালবাজার বিধানসভা কেন্দ্রে ফলাফল ঘোষণার আগেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সকাল থেকেই বিভিন্ন টিভি আপডেটে বিজেপির এগিয়ে থাকার প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি তাঁদের। সেই ইঙ্গিতের ভিত্তিতেই দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে এবং শুরু হয়েছে আগাম উদযাপন।

কর্মী-সমর্থকদের বক্তব্য, এবারের নির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত, এখন শুধু আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা। তাঁদের আরও দাবি, শুধু এই দুটি কেন্দ্র নয়, জলপাইগুড়ি জেলার মোট ৭টি বিধানসভা আসনের প্রতিটিতেই বিজেপি জয়লাভ করবে।

এদিকে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আবির খেলায় মেতে উঠছেন সমর্থকেরা, কোথাও আবার চলছে ছোটখাটো উদযাপন। যদিও এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, তবুও বিজেপি শিবিরের এই আত্মবিশ্বাস রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। এখন নজর সরকারি ঘোষণার দিকে, যা স্পষ্ট করবে প্রকৃত ফলাফল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment