আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কালীঘাট থানার ওসির ‘বিতর্কিত’ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, কমিশনের হস্তক্ষেপ দাবি তৃণমূলের

Published on: May 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ মেঃ কলকাতার কালীঘাট থানা-র ওসির একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই স্ট্যাটাসে ‘আপত্তিকর’ ছবি পোস্ট করেছেন ওসি গৌতম দাস, যা আইনবিরুদ্ধ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। যদিও ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি নিজের এক্স হ্যান্ডেলে ওই ছবিটি পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-কে চিঠি দিয়ে বিষয়টি জানান। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ-কেও অবহিত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওসি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে পুলিশের পোশাকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, “নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।” তৃণমূলের দাবি, এই ধরনের ছবি ও ক্যাপশন শুধু অনভিপ্রেত নয়, তা সরকারি নিয়মেরও পরিপন্থী।

জয়প্রকাশ মজুমদার বলেন, কর্তব্যরত কোনও পুলিশ আধিকারিক উর্দি পরে এমন ছবি সমাজমাধ্যমে পোস্ট করতে পারেন না। তিনি আরও প্রশ্ন তোলেন, ওই আগ্নেয়াস্ত্রটি আদৌ ওই অফিসারের জন্য বরাদ্দ কি না এবং তিনি সেটি ব্যবহারে প্রশিক্ষিত কিনা।

এই ঘটনার তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগেই নির্বাচন কমিশন কালীঘাট থানার ওসি বদল করেছিল। সম্প্রতি নতুন ওসি হিসেবে দায়িত্ব নেন গৌতম দাস। তাঁর এই পোস্ট ঘিরেই এখন রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও চাপানউতোর শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment