আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে, বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ, শান্তিপূর্ণ ভোটে এগিয়ে মগরাহাট পশ্চিম

Published on: May 2, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ২ মেঃ দক্ষিণ ২৪ পরগনায় দুই বিধানসভার ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন শুরু হয়েছে। মগরাহাট পশ্চিম-এর ১১টি এবং ডায়মন্ড হারবার-এর ৪টি বুথে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব এগোচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোটদানে এগিয়ে রয়েছে মগরাহাট পশ্চিম। সেখানে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ভোটের হার ৫৪.৯ শতাংশ। মোট মিলিয়ে দুই কেন্দ্রেই গড়ে ৫৫.৫৭ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের পর একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট ও বজবজ এই চারটি কেন্দ্র থেকে মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। অভিযোগের মধ্যে ছিল ইভিএমে টেপ লাগানো, আতর ব্যবহার, এমনকি সিসিটিভি ক্যামেরা ঢেকে দেওয়ার মতো ঘটনা।

এছাড়াও আরও গুরুতর অভিযোগ সামনে আসে ভোটারদের পোশাকে গোপনে স্পাই ক্যামেরা রাখা হয়েছিল, যাতে বোঝা যায় তাঁরা কাকে ভোট দিচ্ছেন। এই অভিযোগকে ঘিরে নির্বাচন কমিশনের নজরদারি আরও কড়া হয়। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সরেজমিনে পরিদর্শন করেন এবং রিপোর্ট জমা দেন।

তার ভিত্তিতেই কমিশন মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। যদিও ফলতার কোনও বুথে পুনর্নির্বাচন হয়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও কেন পুনর্নির্বাচনের প্রয়োজন হল। সব মিলিয়ে ভোটকে ঘিরে উত্তেজনা ও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment