আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ি পুরনিগমের ৫০তম বোর্ড মিটিং, বর্ষা প্রস্তুতি ও উন্নয়ন পরিকল্পনায় জোর, বৈঠক ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

Published on: April 30, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগমের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হল ৫০তম বোর্ড মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ড কাউন্সিলররা। শুরু থেকেই একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা চললেও, বৈঠকের মাঝপথে এস আই আর সংক্রান্ত প্রশ্ন উঠতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
এই প্রসঙ্গেই বিজেপি কাউন্সিলররা সভা ত্যাগ করেন। যদিও তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এটি কোনও ওয়াকআউট নয়। পূর্বনির্ধারিত কিছু কাজ থাকায় তারা মেয়রের অনুমতি নিয়েই সভা থেকে বেরিয়ে গিয়েছেন। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
এদিনের বৈঠকে মূলত আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে শহরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জল জমা, নিকাশি ব্যবস্থা, রাস্তার অবস্থা এবং জরুরি পরিষেবার উন্নয়ন এই সমস্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের যাতে বর্ষাকালে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।
বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী ৬ মে-র পর থেকে শহরে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। পাশাপাশি শিলিগুড়ির সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যেই পুরনিগম কাজ চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment