আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্কুটির ডিকি থেকে উদ্ধার ৩০০ গ্রাম ব্রাউন সুগার, বাজারমূল্য কয়েক লক্ষ

Published on: April 28, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ শিলিগুড়িতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাওয়াখালী বিশ্ববাংলা গেটের সামনে একটি স্কুটি আটক করা হয়। স্কুটিতে থাকা এক দম্পতির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। সেই সময় স্কুটির ডিকি থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের নাম এমডি জাহাঙ্গীর ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা বিহারের কিশানগঞ্জ এলাকা থেকে মাদক নিয়ে শিলিগুড়িতে এসেছিল, উদ্দেশ্য ছিল তা বিক্রি করা।

পুলিশের দাবি, ধৃতরা এর আগেও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং পূর্বেও গ্রেফতার হয়েছে। ফলে এই ঘটনায় বড় কোনও মাদক চক্র জড়িত থাকতে পারে বলেই মনে করছে তদন্তকারী দল। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি কোর্ট-এ তোলা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি মাদক পাচার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দিনহাটায় রুটমার্চে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, “হিংসা রুখতেই বিশেষ অভিযান”-জানালেন পুলিশ সুপার জসপ্রিত সিং

৭১৩ কিমি পেরিয়ে ভোট ডিউটি! নিজের পকেট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে কোচবিহার থেকে দক্ষিণবঙ্গে ছুটছেন কর্মীরা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ‘গোপন বৈঠক’ বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ, রিপোর্ট তলব হাই কোর্টের

দলবদলের পর অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনা মিত্রের

মমতাকে গুলি করার হুমকি পোস্ট বিজেপি মুখপাত্রর! “৪ তারিখ জবাব দেবে মানুষ”, পালটা আক্রমণে সরব তৃণমূল

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ‘পুষ্পা ঝুকেগা নেহি’ পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

Leave a Comment