আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গোঘাটে হামলার শিকার তৃণমূল সাংসদ মিতালী বাগ,ভাঙচুর গাড়ি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি,কড়া পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের

Published on: April 27, 2026
---Advertisement---

গোঘাট, ২৭ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। সোমবার সকালে গোঘাটে হামলার শিকার হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালী বাগ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন বলে অভিযোগ।

তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। অভিযোগ, মাঝরাস্তায় সাংসদের গাড়ি আটকে বড় বড় পাথর ও লাঠি দিয়ে ভাঙচুর করা হয়। গাড়ির কাচ ভেঙে যায় এবং সেই কাচের আঘাতে জখম হন মিতালী বাগ। বর্তমানে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত সাংসদ জানান, “আমার গাড়ি আটকে আমাকে নামতে বলা হয়। প্রাণনাশের হুমকিও দেয়। কোনওরকমে প্রাণে বেঁচেছি।” তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের উস্কানির জেরেই এই হামলা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।

এদিন সকালেই গোঘাটের বর্মা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপির মিছিলে হামলা চালায়, যাতে অন্তত ১০০ জন আহত হন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেনি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি।

এই পরপর ঘটনায় নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এফআইআর দায়ের করে আগামী পাঁচ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা চরমে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment