আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বজ্রপাতে আগুন, পুড়ে ছাই তামাক ও গরু, নিঃস্ব কৃষক পরিবার

Published on: April 27, 2026
---Advertisement---

গোসাইরহাট, ২৭ এপ্রিলঃ প্রকৃতির নির্মম আঘাতে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষক পরিবারের সমস্ত স্বপ্ন। গোসাইরহাটের ধাপের চাতরা এলাকায় গভীর রাতে বজ্রপাতের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ঘরে মজুত তামাক এবং প্রাণ হারাল গৃহপালিত গরু। যদিও কোনও প্রাণহানি না ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, তবুও সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সারাদিন ঝিরিঝিরি বৃষ্টির পর রাত প্রায় ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আচমকাই বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, এলাকার কৃষক কপিল মিয়ার বাড়িতে আগুন জ্বলছে। অভিযোগ, বজ্রপাত থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘরে মজুত তামাকই ছিল তাদের বছরের প্রধান আয়ের উৎস। পাশাপাশি গৃহপালিত গরুটিও ছিল সংসারের গুরুত্বপূর্ণ সম্বল। কিন্তু আগুনের লেলিহান শিখায় মুহূর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গরুটিও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সব শেষ। ভস্মীভূত হয়ে যায় ঘর ও সম্পদ।

সব হারিয়ে এখন অসহায় কপিল মিয়ার পরিবার। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও উঠছে স্থানীয়দের তরফে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment