জলপাইগুড়ি, ২৫ এপ্রিলঃ ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই এলাকাজুড়ে ভারী বর্ষণ চলছে।
অবিরাম বৃষ্টির জেরে জাতীয় সড়কের একাধিক জায়গায় হাঁটু সমান জল জমে গেছে, ফলে যাতায়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।
এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি বজ্রপাতের জেরে একাধিক গবাদি পশুর মৃত্যুর খবর সামনে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





