আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে ভোটের প্রস্তুতি তুঙ্গে, ২৭৬৭ বুথে কড়া নজরদারি, মহিলা পরিচালিত ৫০০ বুথ, ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Published on: April 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ এপ্রিলঃ প্রথম দফার বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই কোচবিহার জেলায় প্রস্তুতি পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণের মধ্যে এই জেলায় রয়েছে ৯টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। নির্বাচনকে ঘিরে প্রশাসনের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোর ক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য তৈরি করা হয়েছে ২ হাজার ৬৭৭টি বুথ, যার মধ্যে ১৪০টি অক্সিলারি বুথ। প্রতিটি বুথে যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়, তার জন্য বিশেষ নজরদারি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

এবারের নির্বাচনে বিশেষ আকর্ষণ মহিলা পরিচালিত বুথ। জেলায় মোট ৫০০টি বুথ সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে। এর পাশাপাশি ১০টি মডেল বুথও তৈরি করা হয়েছে, যার মধ্যে কোচবিহার দক্ষিণে রয়েছে দুটি। এই উদ্যোগ ভোট ব্যবস্থাপনায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছে প্রশাসন।

নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। জেলায় মোতায়েন করা হয়েছে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২ হাজারের বেশি রাজ্য পুলিশ। প্রতিটি সাধারণ বুথে রয়েছে দুটি করে সিসিটিভি ক্যামেরা, আর অতি স্পর্শকাতর বুথে রাখা হয়েছে তিনটি করে ক্যামেরা।

ভোটারদের সুবিধার্থে একাধিক বুথে চালু করা হচ্ছে ‘ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ’, যেখানে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন সাধারণ মানুষ।

সব মিলিয়ে, কড়া নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কোচবিহারে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে প্রস্তুত প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment