আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নন্দীগ্রামে তৃণমূলের পোস্টার ছেঁড়া ও আগুন, বিজেপির দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের মিছিল, আন্দোলনের হুঁশিয়ারিও

Published on: April 5, 2026
---Advertisement---

নন্দীগ্রাম, ৫ এপ্রিলঃ নন্দীগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে দেওয়াল লিখন নষ্ট করা, পোস্টার ছেঁড়া এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ি এক অঞ্চলের অন্তর্গত ভেটুরিয়া এলাকায় রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২২ নম্বর বুথ এলাকায় তৃণমূল কর্মীরা প্রার্থীর সমর্থনে ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা লাগিয়েছিলেন। পাশাপাশি দেওয়াল লিখনও করা হয়। অভিযোগ, শনিবার গভীর রাতে কিছু দুষ্কৃতী এসে দেওয়াল লিখনে কাদা লেপে দেয় এবং লাগানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, বেশ কিছু পোস্টারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার প্রতিবাদে এলাকায় একটি মিছিলও সংগঠিত করে তৃণমূল। মিছিলে অংশ নেন স্থানীয় সভাপতি সুনীল জানা, মিলন ভৌমিক, স্বপন মণ্ডল, কুতুবউদ্দিন খান, স্বপন পাত্র-সহ একাধিক নেতা-কর্মী।
নন্দীগ্রাম-২ ব্লকের কনভেনর সুনীল বর্মন জানা বলেন, “আমাদের কর্মীরা নিয়ম মেনে প্রচার চালাচ্ছিলেন। কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সেই প্রচার নষ্ট করেছে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামব।”

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে স্থানীয় মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment