আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ময়নাগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, একই আসনে দুই প্রার্থীর মনোনয়ন

Published on: April 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বে জলপাইগুড়ির ময়নাগুড়ি কেন্দ্রে প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। শনিবার জেলাশাসক কার্যালয়ে একই আসনে বিজেপি প্রার্থী দাবি করে মনোনয়ন জমা দিলেন দুই নেতা কৌশিক রায় এবং ডালিম রায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
প্রথমে বিজেপির তরফে ময়নাগুড়ি আসনে প্রার্থী করা হয়েছিল বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাঁকে সরিয়ে বর্ষীয়ান নেতা ডালিম রায়কে প্রার্থী করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বলে জানা যায়।

শনিবার সকালে কৌশিক রায় নিজেকে বিজেপি প্রার্থী দাবি করে মনোনয়নপত্র জমা দেন। এরপর খবর পেয়ে জেলাশাসক দপ্তরে পৌঁছন ডালিম রায় এবং তিনিও মনোনয়ন জমা দেন। দুই নেতাই দাবি করেন, তাঁরাই এই আসনের ‘আধিকারিক’ বিজেপি প্রার্থী।
মনোনয়ন জমা দেওয়ার পর ডালিম রায় বলেন, “আমি প্রতীক-সহ মনোনয়ন জমা দিয়েছি। বিজেপির একটিই

প্রতীক থাকে।” অন্যদিকে কৌশিক রায় জানান, “আমি বিজেপি প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিয়েছি,” যদিও এ বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করতে চাননি।
এ প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার স্পষ্ট করেন, “এই কেন্দ্রে দলের অনুমোদিত প্রার্থী ডালিম রায়ই। তাঁকেই প্রতীক দেওয়া হয়েছে।”

ঘটনার জেরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এসেছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন দলের কর্মী-সমর্থকরাও। বিরোধী দলগুলিও এই ঘটনাকে ইস্যু করে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment