আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীপুরে রিটার্নিং অফিসারের শুভেন্দুর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসকদল, অপসারণের দাবি তৃণমূলের

Published on: April 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ এপ্রিলঃ ভোটের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার (আরও) সুরজিৎ রায়ের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁর অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে শাসকদল।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সুরজিৎ রায়ের সঙ্গে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। শাসকদলের দাবি, এমন পরিস্থিতিতে ওই আধিকারিকের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
দিল্লির নির্বাচন সদন এবং কলকাতার সিইও দপ্তরে পাঠানো চিঠিতে তৃণমূল একাধিক গুরুতর প্রশ্ন তুলেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার সুরজিৎ রায়ের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তাঁর বর্তমান পদে থাকার ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে শাসকদল।
তৃণমূলের দাবি, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে অবিলম্বে সুরজিৎ রায়কে ওই পদ থেকে সরিয়ে অন্য কোনও নিরপেক্ষ আধিকারিককে দায়িত্ব দিতে হবে। একইসঙ্গে পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভবানীপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই অভিযোগকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে। নির্বাচন যত এগোচ্ছে, ততই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
যদিও এই অভিযোগের বিষয়ে এখনও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট আধিকারিকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটের মুখে এই ধরনের অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment