আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূলের জোড়া অভিযোগ, মনোনয়ন বাতিলের দাবি

Published on: April 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে জোড়া অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই প্রার্থী হওয়া শুভেন্দুর বিরুদ্ধে ভয় দেখানো ও নির্বাচন বিধি ভাঙার অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিলের দাবিও জানিয়েছে শাসকদল।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন শুভেন্দু অধিকারী। এমনকি ‘কাশ্মীরের মতো সোজা করে দেওয়ার’ হুমকি দেওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নাম করে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূলের। এই ধরনের মন্তব্য জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৩(২) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর একাধিক ধারার পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। কমিশনের নির্দেশ অনুযায়ী, রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থী-সহ সর্বাধিক পাঁচজন প্রবেশ করতে পারেন। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে দাবি শাসকদলের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর উল্লেখ করে এই অভিযোগ তুলে ধরা হয়েছে।

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুকে শোকজ করা, এমনকি অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল করার আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কাছে কড়া পদক্ষেপেরও আর্জি জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment