আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল, সকালে জঙ্গলে ফেরার পথে চাঞ্চল্য

Published on: April 2, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২ এপ্রিলঃ খাবারের সন্ধানে আবারও লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল যার জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। জানা যায় বুধবার রাতে বানারহাট থানার অন্তর্গত নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে বেশ কয়েকটি হাতি গ্রামে ঢুকে পড়ে। সারারাত খাদ্যের সন্ধানে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর বৃহস্পতিবার সকালে জঙ্গলে ফেরার সময় হাতির দলকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। সেই সময় অনেক গ্রামবাসী হাতির চলাচলের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখেন।

তবে বারবার হাতির লোকালয়ে ঢুকে পড়ায় উদ্বেগ বাড়ছে এলাকায়। উল্লেখ্য এর আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। জঙ্গলে ফেরার সময় উত্তেজিত জনতার হামলায় এক বনকর্মী গুরুতর জখম হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাতির দল লোকালয়ে প্রবেশ করায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ। প্রায়শই হাতির দল গ্রামে ঢুকে পড়ায় কৃষিজমি গৃহস্থের বাড়ি সুপারি বাগান ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment