দিনহাটা, ৩১ মার্চঃ সিতাই থানা এলাকার পানিখাওয়ার সুটিবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
গতরাতে গোপন সূত্রের ভিত্তিতে সিতাই থানা পুলিশের একটি দল অভিযান চালায়।ওই এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবককে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় বিশ্বাস। তার বাড়ি উত্তর বরথর এলাকায় বলে জানা গেছে।ধৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে জেরা শুরু করেছে পুলিশ।





