কোচবিহার, ২৮ মার্চ : বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচার করলেন অভিজিৎ ভৌমিক। প্রতিদিনের মতো আজও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভৌমিক তার নির্বাচনী প্রচার জোর কদমে চালিয়ে যান। শনিবার তিনি কোচবিহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান।
তিনি জানান,ব্যাপক সাড়া মিলছে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।এদিন সকাল থেকেই কোচবিহার জুড়ে এক নাগাড়ে বৃষ্টি হলেও তাতে প্রচারে কোনও ভাটা পড়েনি। ছাতা মাথায় নিয়েই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী।স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। সমাধানের উদ্যোগের কথা বলেন।বৃষ্টির মধ্যেও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অভিজিৎ ভৌমিক জানান, মানুষের সমর্থনই তার প্রধান শক্তি, তাই প্রতিকূল আবহাওয়াও তার প্রচারকে থামাতে পারবে না।আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।আজকের এই যোগ প্রচার কর্মসূচি তো দেখা গেল এক ভিন্ন চিত্র যেখানে ১৯৯৫ সালে পৌরসভা ভোটে বিজেপি প্রার্থী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।





