আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“কর্মক্ষেত্রে উন্নতি, পুরনো ঋণ থেকে মুক্তি! কোন রাশির ভাগ্যে সুখবর?”

Published on: March 24, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২৪ মার্চঃ মেষ রাশিঃ সম্পর্কে প্রেম থাকবে। নতুন চিন্তাভাবনা নিয়ে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন।কাজগুলো সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার যেতে পারে। প্রিয়জন কথার গভীরতা বুঝতে পারবেন। বসের সঙ্গে মনখুলে কথা বলুন। এর ফলে কোনও নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসার ব্যাপারে যে কোনও সিদ্ধান্ত দুপুরের পরে নিন।

বৃষ রাশিঃ প্রিয়জনদের সঙ্গে নতুন কোনও স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। এর ফলে মনে আনন্দ থাকবে।কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সমস্যার আশঙ্কা রয়েছে। ব্যবসা মোটামুটি চলবে। প্রেমিকার  চিন্তা ও অনুভূতি বোঝার চেষ্টা করুন। শেয়ারে কিছু বিনিয়োগ করা যেতে পারে।

মিথুন রাশিঃ শেয়ারের ব্যপারে বুঝেসুনে এগোন। সকালের দিকে স্বামী/স্ত্রীর সঙ্গে খোলামেলা ভাবে কথা বলুন।এর ফলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। পড়াশুনার জন্য দিনটি খুব ভাল। আধ্যাত্মিক ব্যাপারে ভিতরের বিশ্বাসকে জাগিয়ে তোলার উপর মনোযোগ দিন। এটি মানসিক অবস্থার উন্নতি করবে। প্রেমের সম্পর্কে মাধুর্য্য থাকবে।

কর্কট রাশিঃ শুরুটা ভালমন্দ মিশিয়ে কাটবে। ব্যবসার চারপাশের পরিস্থিতি সম্পর্কে  ধীরে ধীরে সচেতন হতে হবে।সহজাত ব্যবহার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সাহায়্য করবে। সন্তানকে ঘিরে উদ্বেগ কাজ করতে পারে। পরিবারের সম্পর্কে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। গুরুজনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  চাকরির স্থানে উন্নতির যোগ আছে।

সিংহ রাশিঃ ভাইয়ের সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন। তা হলে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।কোনও কাজে আবেগের দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকা দরকার। ব্যবসায় মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন। নতুন ব্যবসায় যোগ দেওয়ার আগে প্রস্তুতি নেওয়ার জন্য সময় নিন। প্রেমে অনুভূতি প্রকাশ করার চেষ্টা করুন, কারণ এটি সম্পর্ককে শক্তিশালী করবে।

কন্যা রাশিঃ সকাল থেকে হৃদয়ের কথা শুনুন। এর ফলে ব্যবসা খুব ভাল যাবে।শেয়ারে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সহকর্মীরা আপনার দ্বারা প্রভাবিত হবেন। ব্যবসায় নতুন সুযোগের দ্বার খুলে যাবে। আগুন থেকে সাবধান থাকা দরকার। বাবার শরীর নিয়ে চিন্তা থাকতে পারে।

তুলা রাশিঃ শিল্পীরা সফলতার মুখ দেখতে পাবেন। মনের মানুষের সঙ্গে কাটানো সময় মনকে আনন্দ এবং তৃপ্তিতে ভরিয়ে দেবে।ব্যবসায় যোগাযোগের উন্নতির জন্য উপযুক্ত দিন। মা-বাবার কাছে অনুভূতিগুলো খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। কোমরের যন্ত্রনা বাড়তে পারে।

বৃশ্চিক রাশিঃ ব্যবসা নিয়ে থাকা পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ থাকবে।আর্থিক শক্তিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করে ব্যবসাকে শক্তিশালী করুন। কাজের চাপ উদ্বেগের সৃষ্টি করতে পারে। টাকাপয়সা নিয়ে কোনও চাপ নেই। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে।

ধনু রাশিঃ যেকোনও পরিস্থিতিতে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন। বন্ধুর সঙ্গে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করবে।ব্যবসার সম্পর্কগুলিতে ভারসাম্য বজায় রাখার জন্য ছোটখাটো সমস্যা সমাধানের দিকে নজর দিতে হবে। আদালতের কাজের জন্য দিনটি খুব ভাল। আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টা করুন। অর্থের দিক দিয়ে খুব ভাল দিন হবে না।

মকর রাশিঃ পড়াশোনায় মনোযোগ থাকবে। অফিসের চারপাশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।কর্মের দক্ষতা এবং যোগাযোগের ক্ষমতা অপরের মন জয় করতে সাহায্য করবে। বাড়ির সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সুখ দেবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করুন। ব্যবসার দিকে নতুন কোনও যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিঃ অফিসে চুপচাপ থাকার চেষ্টা করুন। অন্যথায় সমস্যায় পড়তে পারেন।যোগাযোগের মাধ্যমে ব্যবসার সম্পর্ক দৃঢ় করতে পারবেন। ধর্মীয় কোনও কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। জীবনে কোনও নতুন বন্ধু আসতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভাল সময় কাটবে।

মীন রাশিঃ মন ভাল থাকবে।ব্যবসায় উন্নতির মুখ দেখতে পাবেন।শত্রুরা সমস্যায় ফেলার চেষ্টা করতে পারেন।প্রেমের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা নেই। চাকরির ক্ষেত্রে ভাল যোগাযোগ স্থাপন করতে পারবেন।প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এবং তাঁদের বোঝার চেষ্টা করুন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment