আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কর্মক্ষেত্রে বড় সুযোগ! ভাগ্যের চাকা ঘুরবে এই রাশির জাতকদের

Published on: March 23, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২৩ মার্চঃ মেষ রাশিঃ খুব বেশি ভাজাভুজি খাবেন না। পেটের সমস্যার রোগীরা সাবধান থাকুন।কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে। কোনও কাজের জন্য পরিবারের সকলের সমর্থন পাবেন। ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। কোনও বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে পারেন। মদ্যপান না করাই ভাল। আর্থিক ব্যাপারে খুব ভাল সুযোগ আসতে পারে।

বৃষ রাশিঃ দাম্পত্যজীবন ভাল করার প্রচেষ্টায় রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোটরা আনন্দে থাকবে।অযথা অর্থ ব্যয় করবেন না, সঞ্চয়ে মন দিন। ব্যবসায় অর্থ উপার্জনে একটু চাপ থাকবে। বাবার সঙ্গে রফতানি ব্যবসার ব্যাপারে আলোচনা। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে।

মিথুন রাশিঃ কোমরের ব্যথা বাড়বে। শরীরচর্চা করুন।পুজোপাঠে মন শান্ত হবে। দাম্পত্যকলহের আশঙ্কা। অবসর সময়ে কোনও পছন্দের কাজ করুন। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। মায়ের চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে।

কর্কট রাশিঃ ব্যবসার অংশীদারেরা আপনার মতামতে গুরুত্ব দেবেন না। ব্যবসা সংক্রান্ত চিন্তা শান্তি বিঘ্নিত করতে পারে।মন শান্ত রাখার চেষ্টা করুন। অফিসে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত।

সিংহ রাশিঃ কোনও আকস্মিক সুযোগ পজ়িটিভ মনে হতে পারে। কিন্তু চট করে কোনও সিদ্ধান্ত নেবেন না।অফিসের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সময় দিন। আপনার কোনও কাজে পরিবারের সদস্যরা খুশি হবেন আর আপনিও সন্তুষ্ট থাকবেন। ব্যবসায় লাভ হওয়ায় আর্থিক সমস্যা কম হবে। জলপথে একটু সাবধানে চলুন।

কন্যা রাশিঃ সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে।কোনও পুরনো প্রেম সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যবসার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের সঙ্গে আলোচনা করুন। সময় থাকলেও দরকারি কিছু কাজ করতে পারবেন না। মজার কোনও আলোচনার সময় বাড়ির লোকেরা খুব আনন্দ পাবেন। সন্ধ্যার পরে ব্যবসার দিকটা খুব ভাল দেখা যাচ্ছে।

তুলা রাশিঃ অফিসে কোনও পুরনো সমস্যার বিষয়ে আলোচনা হতে পারে, যা ঘটনাচক্রে আরও জটিল হয়ে উঠবে। পরিবারকে কম সময় দেওয়ায় বিবাদের আশঙ্কা।প্রেমের ক্ষেত্র শুভ। ব্যবসায় অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে দিকে নজর রাখা দরকার, অন্যথায় আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন।

বৃশ্চিক রাশিঃ নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করুন। পরিবারের সদস্যেরা উৎসাহিত করবেন।প্রেম বিষয়ক ব্যাপারে অশান্তি এড়িয়ে চলুন। কর্মীর অলসতা অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে। অফিসে বুঝেশুনে কথা বলুন। দুপুরের পরে ব্যবসায় মিশ্র ফল।

ধনু রাশিঃ আর্থিক ক্ষেত্র অনুকূল থাকবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভাল। কর্মীরা পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। ঊর্ধ্বতন আপনার কাজের প্রশংসা করবেন। আয়ভাগ্য ভাল দেখা যাচ্ছে। সন্তানের জন্য কাজের ব্যবস্থার সুযোগ আছে।

মকর রাশিঃ ব্যবসায়ীদের দীর্ঘকালীন পরিকল্পনা সফল হবে। দিনের শুরুতে গবেষকেরা কিছু সমস্যার মুখোমুখি হবেন।তাঁদের মনোযোগ অন্য দিকে সরে যাবে, কিন্তু শেষার্ধে কঠোর পরিশ্রমের ফল পাবেন। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। পেটের ব্যাপারে সাবধান থাকা দরকার।

কুম্ভ রাশিঃ পারিবারিক জীবনে আনন্দে থাকবেন। প্রেমের সম্পর্ক মিশ্র ফলাফল দিতে পারে।ব্যবসার ক্ষেত্রে ভাল ফল পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে ভাল হবে, তবে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা প্রবল। চাকরিতে বদলি হতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে। কাজের চাপ বাড়তে পারে।

মীন রাশিঃ ব্যবসার পরিবর্তনে সাফল্যের সম্ভাবনা প্রবল। যাঁরা অফিসে কাজ করেন তাঁদের কাজের প্রতি আরও মনোযোগ দিতে হবে, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে।ব্যবসায়ীরা ব্যবসায়িক ভ্রমণ থেকে উপকৃত হবেন এবং ব্যবসার প্রতি যত বেশি মনোযোগ দেবেন, লাভের পরিমাণ বাড়বে। আগুন থেকে একটু সাবধান থাকা দরকার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment