মাথাভাঙা, ২১ মার্চঃ তৃণমূলের প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন বিলির সময় হামলা। সংঘর্ষে আহত হলেন এক তৃণমূল কর্মী। বর্তমানে আহত তৃণমূল কর্মী কিৎসাধীন হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙ্গাতে।
সংঘর্ষের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটেরবাড়ি এলাকায়।অভিযোগ গতকাল রাত প্রায় ১০ টা নাগাদ পশ্চিম খাটেরবাড়ি এলাকায় তৃণমূলের প্রার্থীর প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন বিলি করা হচ্ছিল।আর সেই সময় এক বিজেপি কর্মী এসে তৃণমূল কর্মীদের গালিগালাজ করে চলে যায়।
পরবর্তীতে ফের ওই বিজেপি কর্মী এসে মারধর করে এর ফলে তৃণমূল কর্মী অনন্ত বর্মন আহত হন।এরপর তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি ভোট যত এগিয়ে আসবে তৃণমূল এরকম মিথ্যা চক্রান্ত করা শুরু করবে।





