দিনহাটা, ২০ মার্চঃ ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে তুঙ্গে প্রচার। তারই অঙ্গ হিসেবে দিনহাটা বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালালেন বিজেপি প্রার্থী অজয় রায়।শুক্রবার তিনি দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সাধারণ মানুষদের কাছে পৌঁছে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান এবং এলাকাবাসীর সমর্থন আদায়ে প্রচেষ্টা চালান।এই প্রসঙ্গে অজয় রায় ২ নম্বর ওয়ার্ডকে ‘নিজের ওয়ার্ড’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ওয়ার্ডের বেশিরভাগ ভোটই তাঁর দল ঘরে তুলতে সক্ষম হবে।উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দিনহাটা শহরে বিজেপি তৃণমূল কংগ্রেসকে কয়েক হাজার ভোটের ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে ছিল। সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দিনহাটা শহরে বড় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।





