আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রার্থী ঘোষণা হতেই আত্মবিশ্বাসী শংকর ঘোষ, “শিলিগুড়ির মানুষের সমর্থনেই জয় নিশ্চিত”

Published on: March 16, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৬ মার্চঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে আবারও প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ-কে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান।

বিজেপি নেতা বলেন, দল তাঁর উপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রাখার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিলিগুড়ির মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নামবেন বলে জানান। তাঁর দাবি, গত কয়েক বছরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং আগামী দিনেও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

শংকর ঘোষ আরও বলেন, শিলিগুড়ির উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের বিষয়গুলিকে সামনে রেখেই এবারের নির্বাচনী প্রচার চালানো হবে। তিনি আশাবাদী, এলাকার মানুষ উন্নয়নের স্বার্থেই আবারও বিজেপিকে সমর্থন করবেন।
ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির। প্রার্থী ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু হয়েছে। দলের কর্মী-সমর্থকদের নিয়েও শিগগিরই পূর্ণাঙ্গ প্রচার কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত শিলিগুড়ি বিধানসভা আসন। এই কেন্দ্রে জয়ের ব্যাপারে বিজেপি শিবির যথেষ্ট আশাবাদী বলেই মন্তব্য রাজনৈতিক মহলের একাংশের। এখন দেখার বিষয়, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত শিলিগুড়ির মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment