আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ইডির আকস্মিক তল্লাশি, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা

Published on: March 16, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৬ মার্চঃ সোমবার সকালে শিলিগুড়ি শহরে হঠাৎই তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকার অতুলপ্রসাদ সরণি সংলগ্ন এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান চালানো হয়। ভোরের পর থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়, যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, দুধমোড় এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষ-এর বাড়িতেই তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সকাল থেকেই তদন্তকারী দল বাড়ির ভিতরে ঢুকে বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখতে শুরু করে। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুদিরাম পল্লি এলাকায় স্বপন ঘোষের একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ও নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে একাধিক নথি ও ডিজিটাল তথ্য পরীক্ষা করছেন বলে জানা গেছে।

অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখতে উপস্থিত ছিল স্থানীয় পুলিশও। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের তরফে বিশেষ সতর্কতা নেওয়া হয়।
তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছে বা কী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইডি। তদন্তকারীদের দাবি, প্রয়োজনীয় তথ্য ও নথি খতিয়ে দেখার কাজ চলছে এবং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment