আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জলপাইগুড়ির বানারহাট এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর, সঙ্গে পুলিশও

Published on: March 15, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৫ মার্চ : বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাটের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় রুট মার্চ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ আধিকারিকরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বানারহাট থানার আইসি সুরজ থাপা এবং অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তাঁরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে জানতে চাওয়া হয়, অতীতে এই এলাকাগুলিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না। হঠাৎ করে পুলিশকে এতটা কাছে পেয়ে অনেকেই খুশি হন এবং নিজেদের সমস্যার কথা সরাসরি জানান।

স্থানীয় বাসিন্দাদের কথায়, পুলিশের এই উদ্যোগ তাঁদের কাছে নতুন অভিজ্ঞতা। তাঁদের মতে, “আমরা ভাবতেই পারিনি পুলিশ প্রশাসন এভাবে আমাদের সঙ্গে কথা বলবে। খুব সহজ ও আন্তরিকভাবে কথা বলেছেন, যেন নিজের মানুষ কথা বলছে।” পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment