আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার প্রশাসনে রদবদল,বিদায় সৌমেন দত্ত, দায়িত্ব নিলেন শান্তি রাম গড়াই, নতুন এডিএমকে স্বাগত জেলা পরিষদের

Published on: March 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ মার্চঃ কোচবিহার জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক(এডিএম)পদ থেকে বদলি হলেন সৌমেন দত্ত। তাঁর বদলির পর শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। একই অনুষ্ঠানে নতুন এডিএম হিসেবে দায়িত্ব গ্রহণকারী শান্তি রাম গড়াই-কেও সংবর্ধনা জানানো হয়।

এই বিদায়ী অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন সদস্য, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা।

বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে সৌমেন দত্ত আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, কোচবিহারে দীর্ঘদিন কাজ করতে গিয়ে এখানকার মানুষ, সহকর্মী এবং প্রশাসনের সদস্যদের সঙ্গে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তাই এই জেলা ছেড়ে চলে যাওয়া তাঁর কাছে পরিবারের কাছ থেকে বিচ্ছেদের মতোই অনুভূতি তৈরি করছে।

তিনি আরও বলেন, কোচবিহারে কর্মরত অবস্থায় সকলের সহযোগিতা পেয়েছেন এবং জেলার উন্নয়নের বিভিন্ন কাজে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। ভবিষ্যতেও কোচবিহারের মানুষের সঙ্গে এই সম্পর্ক অটুট থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে নতুন এডিএম শান্তি রাম গড়াই দায়িত্ব গ্রহণ করে বলেন, জেলার উন্নয়নের কাজে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েই কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই সৌমেন দত্তের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং নতুন এডিএমকে স্বাগত জানান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment