আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিন দফা দাবিতে ফুলবাড়িতে আমরণ অনশনে প্রাক্তন কেএলও লিংকম্যানরা

Published on: March 13, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৩ মার্চঃ প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশনে বসলেন আন্দোলনকারীরা। শুক্রবার ফুলবাড়ির ব্যাটেলিয়ন মোড়ে ধর্নামঞ্চ তৈরি করে এই অনশন কর্মসূচি শুরু করেন তারা। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন-এর প্রাক্তন লিংকম্যানদের সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

প্রাক্তন কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ-র সমন্বয় কমিটির ব্যানারে এই ধর্না ও অনশন কর্মসূচি শুরু হয়। এদিন পুরুষদের পাশাপাশি বেশ কয়েকজন মহিলা লিংকম্যানও অনশনে সামিল হন।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান মেলেনি। তাদের বক্তব্য, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের জন্য অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা এবং একটি অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তুলেছেন তারা।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চালিয়ে যাওয়া হবে। তাদের অভিযোগ, প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment