আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৭০ লক্ষ টাকায় নতুন রাস্তা পেল তাসাটি চা বাগান, খুশি বাসিন্দারা

Published on: March 13, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১৩ মার্চ : রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৭০ লক্ষ টাকায় দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পিচের রাস্তা তৈরি হল তাসাটি চা বাগান এলাকায়।ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানে এনএইচ- ১৭ রোড থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই পিচের রাস্তা নির্মাণ করা হয়েছে।

ইতিমধ্যেই ওই নতুন রাস্তা দিয়ে মানুষের যাতায়াত শুরু হয়েছে।জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হত।

বিশেষ করে স্কুল পড়ুয়া, চা বাগানের শ্রমিক এবং সাধারণ মানুষের প্রতিদিনের চলাচলে দুর্ভোগ পোহাতে হত।অবশেষে নতুন পিচের রাস্তা তৈরি হওয়ায় এখন এলাকার মানুষ সহজেই যাতায়াত করতে পারছেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment