আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আমার পাড়া প্রকল্পে কাজের মান নিয়ে অভিযোগ শাসক দলের নেতার মুখে! তোলপাড় আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে

Published on: March 12, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১২ মার্চ : ফের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে।আর এই অভিযোগে সরব খোদ শাসক দলের নেতারাই।সম্প্রতি হ্যামিল্টনগঞ্জের সরোজিতপল্লী এলাকায়  নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে সেই কাজটি সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করে বাসিন্দাদের পাশাপাশি সরব স্থানীয় তৃণমূল নেতাও।

তাদের অভিযোগ, কাজের বোর্ড অনুযায়ী যতদূর কাজ করা দরকার তার অর্ধেকও কাজ হয়নি।এছাড়া যতটুকু কাজ হয়েছে, সেটাও সঠিকভাবে হয়নি বলে অভিযোগ। আর এই নর্দমায় কালভার্ট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে বলেও দাবি বাসিন্দাদের।

এ বিষয়ে তৃণমূল নেতা অনুপ প্রধান বলেন, ” ঠিকদারের এরকম কাজের জন্য সকলে রাজ্য সরকারের দিকে আঙুল তোলে।প্রশাসনের  কাজ সঠিকভাবে হচ্ছে কী না তা দেখা উচিত।এরকম দুর্নীতি আমরা কিছুতেই বরদাস্ত করবো না।” সরকারি কাজ নিয়ে তৃণমূল নেতার এমন অভিযোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।

 যদিও, এ বিষয়ে ঠিকাদার সুমন চক্রবর্তী বলেন, “এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে।”

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment