আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোমবাতি হাতে সেবার অঙ্গীকার,মালদা মেডিকেলে নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ

Published on: March 11, 2026
---Advertisement---


মালদা, ১১ মার্চঃ মানবিকতা ও সেবার আদর্শকে সামনে রেখে মোমবাতি হাতে শপথ নিলেন মালদা মেডিকেল কলেজের প্রথম বর্ষের নার্সিং পড়ুয়ারা। বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর প্রশাসনিক ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মেডিকেল সুপার প্রসেনজিৎ বর এবং রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে নবীন নার্সিং পড়ুয়ারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নিষ্ঠা, মানবিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে মোমবাতি হাতে নিয়ে শপথ পাঠ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ভবিষ্যতে রোগীদের প্রতি সহমর্মিতা, সততা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন তাঁরা। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অতিথিরা বলেন, নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁদের নিষ্ঠা ও সেবার মানসিকতার উপরই অনেকাংশে রোগীদের চিকিৎসা পরিষেবার মান নির্ভর করে।

মালদা মেডিকেল নার্সিং স্কুলের পক্ষ থেকে সোমা রজত জানান, বর্তমানে নার্সিং স্কুলে মোট ১২৫ জন পড়ুয়া পড়াশোনা করছেন। এর মধ্যে এদিন ৩৮ জন প্রথম বর্ষের পড়ুয়া আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এই শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন পড়ুয়াদের কাছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের মতে, এই অঙ্গীকার ভবিষ্যতে নার্সিং পেশায় আরও দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment