আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইস্তফার পর রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি,বাংলাকে ‘দ্বিতীয় বাড়ি’ বললেন আনন্দ বোস

Published on: March 11, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ মেয়াদ শেষ হওয়ার প্রায় কুড়ি মাস আগেই আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। তাঁর এই পদত্যাগ ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

চিঠির শুরুতেই রাজ্যের মানুষকে “প্রিয় ভাই ও বোন” বলে সম্বোধন করেছেন বোস। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করার সময় যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা তিনি পেয়েছেন, তার জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বের অধ্যায় শেষ হলেও বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক কখনও শেষ হবে না। একইসঙ্গে তিনি রাজ্যের মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে লিখেছেন, “মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।”

চিঠিতে তিনি মহাত্মা গান্ধী-র একটি উক্তিও উল্লেখ করেন। বোস লেখেন, “মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না।” তাঁর দাবি, এই অনুভূতিই এখন তাঁর মধ্যেও কাজ করছে। রাজ্যে দায়িত্ব পালন করার সময় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহের স্মৃতি তাঁর কাছে অমূল্য হয়ে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।

তিন বছরে তিনি রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন বলে জানান। গ্রামাঞ্চলের মানুষের ঘরে বসে খাওয়া, তরুণ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেছেন।

চিঠির শেষে বোস লিখেছেন, বাংলা এখন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ এবং ভবিষ্যতেও তিনি এই রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকবেন। তাঁর এই বক্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে আগামী দিনে কি অন্য কোনও ভূমিকায় আবারও বাংলার রাজনীতিতে দেখা যাবে তাঁকে? রাজনৈতিক মহলে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment