আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হলদিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার, আসেননি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, হতাশায় বিজেপি নেতৃত্বরা,কটাক্ষ তৃণমূলের

Published on: March 10, 2026
---Advertisement---

হলদিয়া, ১০ মার্চঃ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো কম। মঙ্গলবার হলদিয়া বিধানসভার চৈতন্যপুর বাজার এলাকায় বিজেপির এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দলের তরফে প্রচার করা হয়েছিল যে, এই রথযাত্রা ও পরবর্তী সভায় উপস্থিত থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। কিন্তু শেষ পর্যন্ত তিনি কর্মসূচিতে যোগ দেননি।

এছাড়াও স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কর্মসূচিতে দেখা যায়নি। ফলে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়। রথযাত্রা শেষে যে সভার আয়োজন করা হয়েছিল, সেখানেও ভিড় খুব একটা চোখে পড়েনি। সভাস্থলে বেশ কিছু চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।

যদিও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল সহ দলের কয়েকজন নেতা। তবে প্রত্যাশিত ভিড় না হওয়ায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পার্থ বটবেল বলেন, বাংলায় নতুন করে কোনও পরিবর্তন হবে না। তাঁর দাবি, সকাল থেকে প্রচার করা হলেও চৈতন্যপুরের সভায় লোকসমাগম হয়নি। তাঁর কথায়, “ওড়িশার মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যে বাংলা তৃণমূলের দুর্জয় ঘাঁটি, তাই তিনি আসেননি।”

স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন পার্থ বটবেল। তাঁর অভিযোগ, এলাকার মানুষ সাংসদকে প্রায় দেখতেই পান না এবং তিনি কোনও কাজও করছেন না।

এদিকে তৃণমূলের দাবি, পরিবর্তন যাত্রা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। একই দিনে হলদিয়া নজরুল মঞ্চে তাদের সভা হওয়ার কথাও জানিয়েছেন পার্থ বটবেল। ফলে বিজেপির কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক তরজা আরও জোরদার হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment