মাথাভাঙা, ১০ মার্চঃ গ্যাস বুকিং করার পরেও মিলছে না সিলিন্ডার। দূর দূরান্ত থেকে ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে এসে অফিস থেকে পুনরায় ফাঁকা গ্যাস সিলিন্ডার ফিরে যেতে হচ্ছে বাড়িতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। আর এই নিয়ে উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা পশ্চিমপাড়া সংলগ্ন গ্যাস অফিসে।
গ্রাহকরা জানান, বেশ কয়েকদিন আগে তারা গ্যাসের বুকিং করেছিলেন। কিন্তু বারবার ফাঁকা সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।গ্যাস না থাকায় কারও কারও বাড়িতে আবার রান্না বন্ধ আছে বলে জানান তারা।এদিকে আজ গ্যাস না পেয়ে বহু গ্রাহক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও অফিস কর্তৃপক্ষ তাদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে লেখা রয়েছে, খনিজ তেল গ্যাসের উৎস আরব ভূমিতে ভয়াবহ যুদ্ধের কারণে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত বিশ্বব্যাপী ঘনীভূত হচ্ছে জ্বালানি সংকট।





