আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১২১ জন

Published on: March 9, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৯ মার্চ : ভোটের আগে এক ইঞ্চি পায়ের তলার মাটি যেন সরে না যায়, সেই লক্ষ্যেই জোর কদমে প্রচারে নেমেছে শাসক ও বিরোধী দুই শিবির। এরই মধ্যে বিজেপি ছেড়ে একের পর এককর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে।

জানা গেছে ধূপগুড়ি গ্রামীণ ব্লক-এর সাকোয়াঝোড়া -২ এলাকা থেকে ২১টি পরিবার এবং গধেয়ারকুটি এলাকা থেকে ১৭টি পরিবার মোট ৩৪টি পরিবারের প্রায় ১২১ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জেলা নেতা কৃষ্ণ দাস এর হাত ধরে।

 নবযোগদানকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় তারা সন্তুষ্ট। সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment