আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“কর্মক্ষেত্রে বড় সুযোগ, কর্মজীবীদের জন্য শুভ সময়: আজ কোন রাশির জাতক সাবধান হবেন?”

Published on: March 9, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ৯ মার্চঃ মেষ রাশিঃ সকালের দিকে সামান্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। কোনও কারণে হঠাৎ রাগ হওয়ার জন্য কিছু ক্ষতি হতে পারে।পারিবারিক বিষয় নিয়ে কিছু আলোচনা থাকতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য, মানসিক অস্থিরতা বৃদ্ধি ও অযথা অশান্তি। কর্মক্ষেত্রে কিছুটা আনন্দ থাকতে পারে। শেয়ারের ক্ষেত্র শুভ নয়। বেকারদের কোনও কাজের যোগ ও প্রচেষ্টার ক্ষেত্রে দিনটি অনুকূল।

বৃষ রাশিঃ সকালের দিকে সামান্য আঘাত পাওয়ার আশঙ্কা। সাবধান থাকুন।ব্যবসায় কোনও সুযোগ বা সহায়তা লাভ। কোনও গুণের জন্য বাড়িতে সুনাম বাড়তে পারে। পূজাপাঠে অর্থব্যয়। দুপুরের পরে আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি। আত্মীয়ের কোনও শুভ সংবাদ লাভ। পারিবারিক কোনও কারণে দুর্ভাবনা বাড়বে।

মিথুন রাশিঃ ব্যবসার ক্ষেত্র বিশেষ শুভ নয়। শরীর ঠিক থাকবে না।বাড়িতে অকারণে ব্যয় বাড়বে। অফিসে হঠাৎ ঝামেলা, মতবিরোধ ও মনোমালিন্য। প্রেমের জন্য মন অশান্ত হয়ে উঠবে। আর্থিক দিকটা খুব ভাল যাবে না। হঠাৎ কোনও অশান্তিতে জড়ানো থেকে সাবধান। সন্ধ্যার দিকে কোনও নতুন যোগাযোগ হবে। হঠাৎ কিছু অর্থলাভ।

কর্কট রাশিঃ স্ত্রীর সঙ্গে সাংসারিক মতবিরোধ। রফতানি ব্যবসার জন্য উদ্বেগ ও দুশ্চিন্তা।ব্যবসায় কিছু যোগাযোগের রাস্তা তৈরি হবে। শেয়ারের ব্যাপারে হতাশা। সন্তানের জন্য অকারণ অর্থব্যয়। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে হঠাৎ অশান্তি। দীর্ঘ কালের অসুস্থতা থেকে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে পারে। কোনও না কোনও বিতর্কে জড়াতে পারেন।

সিংহ রাশিঃ প্রেমের ক্ষেত্রে অশান্তি হতে পারে। কোনও কারণে হঠাৎ রাগ হতে পারে।সামান্য আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসার কোনও যোগাযোগ খুব ভাল হবে। দূরে বেড়াতে যাওয়ার যোগ। বাড়ির জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটা। অফিসে কোনও কাজ শান্তির অন্তরায় হতে পারে। কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয়।

কন্যা রাশিঃ শারীরিক ও মানসিক চাপ একটু কম থাকবে। সাংসারিক অশান্তি পিছু ছাড়বে না।ব্যবসার কারণে কোথাও যেতে পারেন। শত্রুরা কোনও ক্ষতি করতে পারবে না। কোনও শুভ কর্মের পক্ষে অনুকূল দিন। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। কারও কথায় মনে আঘাত লাগতে পারে। প্রায় হয়ে আসা কোনও কাজে বাধা পড়ার আশঙ্কা। বাবার সঙ্গে কিছু দরকারি কথা হতে পারে।

তুলা রাশিঃ কর্মক্ষেত্রে প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসায় আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।আপনার ব্যবহার নিয়ে বিবাদ হতে পারে। আর্থিক দিকটা বিশেষ ভাল নেই। ঋণ নিতে হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নিন। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার আশঙ্কা। প্রতিবেশীর কছে হাসির পাত্র হবেন।

বৃশ্চিক রাশিঃ সকালের দিকে পারিবারিক কারণে মতবিরোধ। হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মচারীর জন্য কর্মক্ষেত্রে উদ্বেগ।কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। বাড়ির সকলে মিলে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ। পরিস্থিতি সামান্য অস্বস্তির মধ্যেও ভালর দিকে যাবে। সাধারণ ভাবে ব্যবসা এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। কারও কোনও অনুরোধ রক্ষা করতে হবে।

ধনু রাশিঃ সকালের দিকে গুরুদেবের সান্নিধ্য লাভ। প্রেমের দিকে কোনও ঘটনায় প্রসন্নতা নষ্ট ও মতবিরোধজনিত অশান্তি।কাজের উদ্যমে বাধা। স্বামী/স্ত্রীর জন্য মানসিক অস্থিরতা। পারিবারিক ব্যাপারে কোনও ভাল কাজের জন্য আনন্দ। কোথাও বেড়ানোর আলোচনা হতে পারে। ব্যবসায় অযথা অর্থব্যয়। প্রেমে অভিমান ও মনোমালিন্য বাড়বে। ব্যবসায় দুপুরের পরে একটু চাপ থাকতে পারে।

মকর রাশিঃ সারা দিন কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে সুপ্রসন্ন। আয় বাড়বে।ব্যবসায় অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে। দূরে বাসরত কোনও বন্ধুর সঙ্গে আচমকা যোগাযোগের সম্ভাবনা। কোনও আত্মীয়ের স্বাস্থ্যহানি। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। সন্তানের সমস্যায় বিব্রত হতে পারেন। বিবাহ ও কোনও শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল দিন। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। কোনও কাজের জন্য অন্যের পরামর্শ নিতে হতে পারে।

কুম্ভ রাশিঃ ব্যবসার জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটা করতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।সকালের দিকে আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে। অফিসে অস্বস্তিবোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হওয়ার আশঙ্কা। প্রেমে কোনও কথায় সাময়িক কষ্ট বাড়তে পারে। বেড়াতে গিয়ে মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন, চুরির আশঙ্কা আছে। ভাল কিছু খাওয়ার জন্য আনন্দ বাড়বে।

মীন রাশিঃ শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় উন্নতি হবে। শেয়ার সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।নতুন কোনও প্রকল্প নিয়ে কাজ শুরুর আগে ভেবে দেখা উচিত। ভালবাসার মানুষটির অনুভূতি বুঝুন। বেশির ভাগ সময় অযথা কাজে ব্যয় হতে পারে। সন্ধ্যায় ব্যবসায় খুব ভাল খবর আসতে পারে। স্ত্রী একটু অশান্তি করতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment