আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৮ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা

Published on: March 8, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৮ মার্চঃ প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার ৬০০ মিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো মাথাভাঙ্গাতে।আর এই রাস্তা হওয়াতে খুশি এলাকাবাসীরা।এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙ্গামোড় এলাকায় হয় এই কর্মসূচি।

রাস্তার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার,গিরীন্দ্রনাথ বর্মন,কমলেশ অধিকারী,হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান থেকে শুরু করে আরও অন্যান্যরা।এদিন নারকেল ফাটিয়ে,ফিতে কেটে রাস্তার কাজের শুভ সূচনা করা হয়।

জানা গেছে নির্মিত এই রাস্তা মাথাভাঙ্গা এস,ডি হাসপাতাল থেকে পশ্চিম বালাসি শিতলা মন্দির ভায়া দইভাঙ্গি ফরেস্ট বিট অফিস পর্যন্ত নির্মাণ হচ্ছে।      উপস্থিত নেতৃত্বরা জানান পথশ্রী ৪ প্রকল্পে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাস্তার কাজ হচ্ছে। এতে উপকৃত হবেন বেশ কয়েকটি গ্রামের মানুষ।এমনকি শহরের সাথে সরাসরি তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার সংযোগ এই রাস্তা বলেও জানান।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment