দিনহাটা, ৮ মার্চঃ চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের পরও সারা রাজ্যজুড়ে বহু বৈধ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে দিনহাটা বৈধ ভোটার মঞ্চের উদ্যোগে দিনহাটা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু সাধারণ ভোটারই নন, যারা বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন তারাও ‘এসআইআর’নামের এই প্রক্রিয়ার শিকার হয়েছেন। ফলে বহু বৈধ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।
এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নাম বিচারাধীন রয়েছে, তাদের নিয়ে দিনহাটায় একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে বলেও জানান সংগঠনের সদস্যরা। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ওই নাগরিক কনভেনশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মূলত দিনহাটায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই নাগরিক কনভেনশনকে সামনে রেখেই দিনহাটা বৈধ ভোটার মঞ্চের উদ্যোগে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে।





