কোচবিহার, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে আয়োজিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।রবিবার কোচবিহারে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, শতাধিক প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে হয় অংশগ্রহণকারীদের। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ওই উদ্যোগ সাড়া ফেলেছে শহরে।কোচবিহার সাগরদিঘির কোর্টের ঘাটের সামনে থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা।





