আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গায় নিম্নমানের সামগ্রীর অভিযোগে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা

Published on: March 6, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৬ মার্চঃ রাস্তার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দরিবস এলাকায়।

জানা গিয়েছে, ওই এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী পাইলিং বা কালভার্টের কাজও করা হয়নি বলে দাবি তাঁদের। এর ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীরা জানান, দীর্ঘ আন্দোলনের পর এলাকায় রাস্তার কাজ শুরু হয়েছে। তাই নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। সঠিকভাবে ও নিয়ম মেনে রাস্তা নির্মাণ করতে হবে বলেই দাবি তুলেছেন তাঁরা।

এদিকে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিরুল হকও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ঠিকাদার সংস্থা কাজের শিডিউল দেখাচ্ছে না। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের রাস্তার কাজ ঠিকভাবে বুঝে নেওয়ার কথাও বলা হয়েছে।

যদিও এ বিষয়ে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান জানান, বিষয়টি মূলত সাময়িক ভুল বোঝাবুঝির ফল। এজেন্সিকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে দ্রুত কাজ শুরু করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment