মাথাভাঙা, ৬ মার্চঃ প্রায় সারে ৪১ লক্ষ টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক শববাহী যান এবং ড্রেন ক্লিনিং মেশিনের শুভ উদ্বোধন হলো মাথাভাঙ্গাতে। মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগে এই দুটি পরিষেবার শুভ সূচনা করা হয়।
জানা গেছে মাথাভাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শববাহী যানটি প্রায় সারে ১৭ লক্ষ টাকা ব্যয়ে টাইড ফান্ড থেকে ক্রয় করা হয়।আর এই শববাহী গাড়ির সূচনায় মরদেহ পরিবহনে আরও ভালো পরিষেবা মিলবে। পাশাপাশি শহরে হাই ড্রেন পরিষ্কার করে নিকাশী ব্যবস্থা আরও উন্নত করতে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন ক্লিনিং মেশিনের সূচনা করা হয়।
বিশেষ করে শহরে হাই ড্রেন পরিষ্কার করতে শ্রমিক পাওয়া যায় না এবং ড্রেনে কেউ নামতে চায় না তাই এই ড্রেন ক্লিনিং মেশিনের শুভ সূচনা করা হয়।এমনকি এই মেশিন অটোমেটিক নিজেরাই ড্রেন পরিষ্কার করে ময়লা তুলে নিয়ে যাবে,ফলে শহরে মশা মাছির উপদ্রব কমবে বলেও আশাবাদী মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার এমনটাও জানান তিনি।





