আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যে ক্ষমতায় এলে জমি সমস্যার সমাধান হবে,আশ্বাস বিজেপি নেতার

Published on: March 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ মার্চঃ দীর্ঘ দুই যুগ ধরে জমি সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোড়াঝার ভূমি রক্ষা কমিটির সদস্যরা। বহুবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে শুক্রবার আন্দোলনরত গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন অরুন মন্ডল।

এদিন পোড়াঝার এলাকায় গিয়ে আন্দোলনরত মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। গ্রামবাসীদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের দাবির প্রতি সমর্থন জানান বিজেপি নেতা। অরুণ মণ্ডল বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পোড়াঝার ভূমি রক্ষা কমিটির দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক বছরে শাসক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই এলাকার মানুষকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তাদের দাবি-দাওয়ার কোনও গুরুত্ব দেয়নি। বরং নিজেদের দলের লোকজনকে সুবিধা পাইয়ে দিয়ে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেছে বলে দাবি তাঁর।

অরুণ মণ্ডল জানান, পোড়াঝারের মানুষের দীর্ঘদিনের এই আন্দোলনকে বিজেপি সম্পূর্ণ সমর্থন করছে। ভবিষ্যতে এই সমস্যার স্থায়ী সমাধান করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি আশ্বাস দেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment